গল্প

joyshankar

বর্ষার মেয়ে বৃষ্টি

স্কুলে যাওয়ার আগে বেঁটেখাটো শ্যামলা মেয়েটা যখন এক দৃষ্টিতে উনোনে চড়ানো ভাতের হাঁড়িটার দিকে চেয়ে থাকত, তখন গীতার খুব কষ্ট হত। চেষ্টা করত তিন মেয়েকে সকালের খাবারটা অন্তত পেটপুরে দিতে। বর্ষা সবার বড়, তাই ক্ষিদেও বেশি, গোগ্রাসে গিলত। গীতার ভাগ্যের দোষ, রতনটা কত কম বয়সে চলে গেল। গ্রামে বাস, জমিজায়গা নেই, রতন পুকুরে জাল দিয়ে তবু কিছু উপার্জন করত। নেশাভাঙ যে করত না তা নয়, তা বলে লোকটা খারাপ ছিল না। সে কথা বলতে গেলে বাগদীপাড়ায় কোন পুরুষমানুষটা নেশা করে না? আগে গীতা দু-ঘর বাবুবাড়িতে কাজ করত, এখন সংখ্যাটা বাড়াতে হয়েছে। খাটত প্রচুর, তাও অভাবের সংসার।

বর্ষার মেয়ে বৃষ্টি Read Post »

Uncategorized, কাহিনি, গল্প
chatgpt image may 9, 2026, 02 58 51 pm

​ডিজিটাল ডেডবডি

রৌনক যখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের এসি কামরা থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠল, তখন সন্ধে সাতটা। মাথার ওপর ট্রাম লাইনের সেই আদিম আওয়াজ এখন ফিকে হয়ে এসেছে, তার বদলে চারদিকে এখন অ্যাপ-ক্যাবের হর্ন আর অজস্র মানুষের হাতে জ্বলে থাকা স্মার্ট ফোনের নীলচে আলো। মে মাসের গুমোট গরমেও স্টেশনের এসির ঠান্ডাটা পিঠে লেগে আছে, কিন্তু রৌনকের বুকের ভেতরটা অন্য কারণে ঘামছে।

​ডিজিটাল ডেডবডি Read Post »

কাহিনি, গল্প
প্রভুচরণ

প্রভুচরণের আকাশ

বাঘমারি পাহাড়ের কোলে শালবনি রেল স্টেশন, নিঝুম জঙ্গলের বুক চিরে চলে গেছে রেলের লাইন। সারাদিনে একখানি প্যাসেঞ্জার ট্রেন থামে এখানে। টিনের শেডের নিচে একঘরের স্টেশন অফিসের জানলায় স্টেশনের একটি মাত্র কর্মচারী প্রভুচরণ ঘাড় নিচু করে টিকিট বেচে। আশেপাশে সাঁওতালদের গ্রাম থেকে আসা গুটিকয়েক বোচকা-কাঁধে মানুষ হাতের পয়সা গোনে। কটা আর লোক ওঠে এই স্টেশনে, নামে তার চেয়েও কম লোক। মানুষ এখান থেকে চলে যায়, আসে কম।

প্রভুচরণের আকাশ Read Post »

কাহিনি, গল্প
lonely call on a winter's ledge

মিসড কলের ভিতর বসে আছে শীতকাল

​​আমার এখন প্রধান কাজ হল ফোনের দিকে তাকিয়ে থাকা।
​এ কথা আমি কাউকে বলি না। বরং বলা ভালো বলতে পারি না, কারণ বললে ছেলেরা খুব চিন্তা করবে।

মিসড কলের ভিতর বসে আছে শীতকাল Read Post »

কাহিনি, গল্প
aniruddha

গাওনা

২০০৮ সালে অনিরুদ্ধ যখন দিল্লি আইআইটির প্রফেসর গোয়েলের বায়োকেমিস্ট্রি রিসার্চ ল্যাবরেটরিতে পিএইচডি করতে আসে তখন দিল্লি ছিল তার কাছে এক নতুন অজানা শহর।

গাওনা Read Post »

কাহিনি, গল্প
megh shraban

শ্রাবণ মেঘ

সকালে পথটায় আলো ছিল। এখন মিহি সন্ধে। এ রকমই একটা রাস্তার ধারে ঠিক পাঁচ দিনের মাথায় একজন উর্দি পরা লোক হঠাৎ তারস্বরে চিল্লাতে লাগল, ‘১৪ নম্বর বেডের বাড়ির লোক কে আছে—১৪ নম্বর?’

শ্রাবণ মেঘ Read Post »

কাহিনি, গল্প
riverside evening 1200x628

ফুলবাড়ীর দেউল

সন্ধ্যা নামছে ধীরে, মন্থরে। নদীর জল একটু করে করে কালো হচ্ছে। আঁধারে মিশে যাচ্ছে চারিধার। অন্ধকার আকাশে রুপালি তারার ফুল ফুটছে একটি দুটি করে।পেনেটির নদীঘাটের কাছে ফুলবাড়ীতেও আঁধার নামছে।

ফুলবাড়ীর দেউল Read Post »

কাহিনি, গল্প
mountain stars optimized 1200x628

নিস্তরঙ্গ অবকাশের রোজনামচা

পর্ক সসেজটায় সানিসাইড আপের হলুদটা মাখিয়ে নেয় সে। কাঁটাচামচে গেঁথে থাকা শুকিয়ে জড়িয়ে নেওয়া শূয়োরের মাংস ডিমের কুসুমের সাথে মিশে জিভের প্রতিটি পরত জাগিয়ে তুলছিল।

নিস্তরঙ্গ অবকাশের রোজনামচা Read Post »

কাহিনি, গল্প
Scroll to Top