দাগ
আলিপুর সেন্ট্রাল জেল— সন্ধ্যার আলো তখনো সম্পূর্ণ নামেনি, কিন্তু জেলের উঠোনে ঝুলে থাকা আয়রন ল্যাম্প গুলো যেন অনেক আগেই আত্মসমর্পণ করেছে।
গোধূলির বিকেলকে সাক্ষী রেখে বয়ে চলেছে সেভার্ন নদী। অন্তারিওর উত্তরে এই নদী। নীলচে ঘোলাটে জল। শান্ত ঢেউ। মাথার ওপর নীল-সাদা আকাশ। বাবানের মনে হয়, আকাশের রঙ আর ধরণধারণ বোধ হয় সব জায়গায় একই। সে ওদের যাদবপুরে সুলেখায় হোক আর টরোন্টোয়— খুশিয়াল আকাশের রঙ নীল-সাদা।
সকাল থেকে হয়তো আকাশে একই বর্ষার মেঘ। তবু মনে হয়, আজকের মেঘ উড়ে দূরদেশ যাবে। বৃষ্টির জন্ম দেবে।