প্রবন্ধ

ayan

শিং, সিংহাসন ও শহর

“শিং নেই তবু নাম তার সিংহ,
ডিম নয় তবু অশ্বডিম্ব—”
গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। লুকোচুরি ছবিতে কিশোর কুমারের গলায় গানটা বেশ জনপ্রিয় হয়েছিল। গানের কথায় সিংহের নামে ‘শিং’ আছে, কিন্তু মাথায় নেই। অথচ প্রায় সাড়ে চার হাজার বছর আগে মহেঞ্জোদারোর একটা ছোট্ট তামার ফলকে ঠিক উল্টো দৃশ্য দেখি—এক মানুষের মাথায় প্রকাণ্ড শিং, হাতে তির-ধনুক, শরীরে কয়েকটা রেখা, পিছনে লেজের মতো অংশ। তাই নিয়ে কৌতূহল আজও কাটেনি। কয়েকজন গবেষক একে ‘horned archer’ বলেছেন। কিন্তু লোকটি কে? শিকারি? যোদ্ধা? পুরোহিত? দেবতা? না কি কোনও আচার করতে গিয়ে মানুষটি ওই সাজ পরেছিলেন? গবেষকেরা এখনও সিন্ধুলিপি পড়ে উঠতে পারেননি। ফলে মাথায় দুটো শিং আর হাতে ধনুক নিয়ে লোকটি আজও আমাদের দিকে তাকিয়ে আছে।

শিং, সিংহাসন ও শহর Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
00fe0e3c 5e60 4fe7 b536 ca27b4753ff0

দীপক হালদারের কবিতা : আত্ম-মন্ময়তার পাঠ

দীপক হালদার বিশ শতকের সত্তরের দশকের কবি। তাঁর কবিতা আপাতদৃষ্টে সহজবোধ্য মনে হলেও, তার গভীরে প্রোথিত আছে অস্থির সময়ের দর্পণ এবং অস্তিত্ববাদের জটিল রসায়ন। কবিতার মধ্যে তিনি মানুষকে কেবল একটি জৈবিক সত্তা হিসেবে দেখার পরিবর্তে, বরং তাকে দেখেছেন শ্রম, সংকল্প, প্রকৃতি এবং মহাজাগতিক শূন্যতার এক সন্ধিক্ষণ হিসেবে। কবিতার পাতায় মানুষের অস্তিত্বের পদচিহ্ন ও যৌবনের উত্তাপ মাখা শরীরী উপস্থিতিকে দৃশ্যমান দৃঢ়তায় যিনি বাঁধতে পেরেছেন, তাঁর কবিতার দার্শনিক ভিত্তি তো অনেক গভীরে প্রোথিত থাকবে এটাই স্বাভাবিক। দর্শনের সেই বোধ থেকেই দীপক হালদার মানুষের কথা লিখে ফেলতে পারেন, ‘মানুষ’ শীর্ষক কবিতাতেই,

দীপক হালদারের কবিতা : আত্ম-মন্ময়তার পাঠ Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
abstract2

ক্রসরোডে বাংলা: তত্ত্ব বনাম বাস্তবতা

১৯৪৭ সালের গোড়ার দিক। দেশভাগ তখন দরজায় কড়া নাড়ছে। ব্রিটিশরা বিদায় নেবে এটা নিশ্চিত। কিন্তু বাংলা কি অবিভক্ত থাকবে, নাকি টুকরো হবে? এই প্রশ্নে কলকাতার রাজনৈতিক অলিন্দ উত্তপ্ত।ঠিক এই সময়ে সামনে আসে একটি অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণ। মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং কংগ্রেসের শরৎচন্দ্র বসু এপ্রিল-মে ১৯৪৭-এ হাত মেলান। তাঁরা চাইলেন ‘স্বাধীন অবিভক্ত বাংলা’ (United Independent Bengal)। অর্থাৎ বাংলা ভারতের সাথে যাবে না, পাকিস্তানের সাথেও যাবে না — সে হবে এক সার্বভৌম রাষ্ট্র।

ক্রসরোডে বাংলা: তত্ত্ব বনাম বাস্তবতা Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
a crossroads between city and solitude

সুবিধাবাদী নাকি একা : মধ্যবিত্তের না-বলা খতিয়ান

আত্মবিদ্বেষ বাঙালির মজ্জা গত, আর তার সবচেয়ে সহজ শিকার হলো মধ্যবিত্ত।

সুবিধাবাদী নাকি একা : মধ্যবিত্তের না-বলা খতিয়ান Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
the future we choose

পরিবেশ নিয়ে কথা বলার পরিবেশ আছে কি?

ভারতবর্ষকে নদীর দেশ বলা হয়। এই উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম, সাহিত্য এবং লোকজ স্মৃতির গভীরে প্রবাহিত হয়ে চলেছে অসংখ্য নদীর জল।

পরিবেশ নিয়ে কথা বলার পরিবেশ আছে কি? Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
arsola gang

দ্য আরশোলা কমপ্লেক্স: বেকারত্ব ও সমাজ

জিরাট কলোনি বাজারে বাপিদার চায়ের দোকানে পাউরুটি কিনতে গিয়েছিলাম। মিনিট দুয়েক দাঁড়িয়ে ছিলাম।

দ্য আরশোলা কমপ্লেক্স: বেকারত্ব ও সমাজ Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
afternoon gathering

ভোটের নান্দনিকতা এবং ক্ষমতার মায়াজাল: ব্যালট বাক্সের উত্তর-আধুনিক পাঠ

নৈঃশব্দ্যের বুক চিরে হঠাৎ একটা চেনা সুর বেজে ওঠে মাইকে। শান্ত দুপুরের আলসেমি ভেঙে পাড়ার মোড়ে জটলা বাড়ে।

ভোটের নান্দনিকতা এবং ক্ষমতার মায়াজাল: ব্যালট বাক্সের উত্তর-আধুনিক পাঠ Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
a half submerged heart

আধেকলীন হৃদয়, অর্ধজাগ্রত নাগরিকতা

জনগণের বুদ্ধি, বিবেচনাবোধ আর সম্মিলিত প্রজ্ঞাকে কেন্দ্র করে এক শ্রেণির বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এবং সাধারণ মানুষের মধ্যে প্রবল মোহ কাজ করে।

আধেকলীন হৃদয়, অর্ধজাগ্রত নাগরিকতা Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
oral history tradition

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : এক দিকভ্রান্তির ফাঁদে?

সঞ্চালক শিক্ষকের ডাকে জনজাতি পরিবার থেকে উঠে আসা ক্লাস সিক্সের ছেলেটা গুটি গুটি মঞ্চে উঠে এসেছিল ক্লাসের প্রতিনিধি হয়ে। এক আঁজলা ফুল নিয়ে ভক্তিভরে শ্রদ্ধা জানিয়েছিল শহীদবেদীতে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস : এক দিকভ্রান্তির ফাঁদে? Read Post »

প্রবন্ধ, প্রবন্ধ/আলোচনা
netaji

রক্তের দামে স্বাধীনতা- এক বিপ্লবী বিপণনের মাস্টারস্ট্রোক

এত শব্দ, এত চিৎকার—তবু কি নিদারুণ দৈন্য।স্বাধীনতার শেষ লগ্নে দাঁড়িয়ে ভারতবর্ষে স্বাধীনতার দাবিতে স্লোগানে স্লোগানে ভরে উঠেছিল, কিন্তু সাহসে নয়। চারদিকে তখন শ্লোগানের ভিড়।

রক্তের দামে স্বাধীনতা- এক বিপ্লবী বিপণনের মাস্টারস্ট্রোক Read Post »

প্রবন্ধ
Scroll to Top