মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের কবিতা

gazing over ancient

হিরন্ময় আলো

ফিরোজা বারান্দায় দাঁড়িয়ে দেখেছি হীরক বন্দরে ঢেউ।
দেখেছি কেল্লার ধ্বংসস্তুপে যৌবনের উদ্দাম উল্লাস।
দেখেছি মাটিতে রক্তের স্রোত।
দেখেছি হিরন্ময় আলো।
আমাদের আজন্মের বিশ্বাস ভেসে গেছে!
দিনগুলো এখনো অনিবার্য সত্য।
যে সত্যে সংঘাত সংঘর্ষের বীজ পোঁতা!
এখন স্বপ্নে দেখি ফিরোজা বারান্দায় ক্যাকটাস বেড়ে উঠছে।
আকাশ আগুনে পুড়ে যায় আকাশমণি।
বেয়াড়া হাওয়ায় বৈঠকখানা তছনছ।
কে জানতো দুপুরে সন্ধ্যা নামলে পাতারাও রঙ বদলায়!
কে জানতো অষ্টমী বেলায় প্রিয়তমা কার চলে যাবে বিজয়ীর বেশে!
প্রীতিহীন নাগরিক উৎসবে একা বসে থাকি ফিরোজা বারান্দায়–অনাবশ্যক।
দুহাতে আগলাই স্মৃতিসৌধ।
সময়ের চৌকাঠ পেরিয়ে ফিরোজা বারান্দায় আজো হিরন্ময় আলো।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top