মধুপর্ণা বসুর কবিতা

moonlit solitude

ইনসমনিয়া

নিস্তব্ধ মধ্যরাতের সাগরতট যেন আমার একার
যতদূর অন্ধকার ততই স্পষ্ট হৃদয়ের নির্জনতা
মিড নাইট ব্লু বালুচরে সাদা-কালো আমার প্রশ্ন
ভাবনারা বালি ঝড়ে উড়ে এসে পায়ে লুটিয়ে
তুমিও কি এমন পা জড়িয়ে মূক ডেকেছিলে?
কতবার, কতবার লুটিয়ে গেছো ভিজে বালির মতো
কতো অছিলায় ছুঁয়েছিলে কপাল, ঘাড়ের তিল?
কতটা কালো জলে ঝলসে উঠেছে যুগল রমন-
এই অনন্ত সাগর জানে, আমার অন্ত সলিল শোক।
ঘোর কালো আকাশ জানে খসে পড়া অপ্রাপ্তি সব,
অযাচিত অঢেল পাওয়া কতটা নিঃস্ব করে আত্মা
কতো রাত, শুধু সাগরের ঢেউ কানে ভেঙে যায়,
কে বলে, সমুদ্র ফিরিয়ে দেয় রত্নখচিত অতীত?
ডেকে ডেকে চলে গেছে শেষ বাঁও, পাড়ানি শূন্য।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top