অরিন্দম চট্টোপাধ্যায়ের দুটি কবিতা

contemplative

স্বপ্নচূড়া

স্বপ্নগুলো পাহাড়ের চূড়া থেকে ঝরে পড়ার মতন শালপাতা হয়ে ঝরে যায়। এলোমেলো হাওয়ায় ওড়ে ঠিক একদিন উড়ে যাওয়া স্বপ্নের মতো।

কতোবার জনঅরণ্যে হারিয়ে গিয়েছি। আবার নিজেকে খুঁজে পেয়েছি। ফিরিয়ে এনে স্বপ্ন দেখিয়ে বলেছি ঐ দূরে পাহাড় চূড়ায় উঠে যেতে হবে। কিন্তু বার বার ওখান থেকেই গড়িয়ে পড়েছি কোন অতলান্ত খাদের ভেতর এক অন্ধকারে।

কতোবার ছুঁতে চেয়েছি ঐ স্বপ্নগুলো ততবার শিশিরের মতন ঝরে গেছে। যেন এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে সব ঘাসের ওপর।

এখন মাঝে মাঝে ভাবি কোন চূড়া নেই, কোন খাদ নেই, কোথাও ঝরে পড়া নেই। এই ভাবনা গুলো কেমন অভ্যাস। আর এই অভ্যাসের নামই বোধ হয় স্বপ্ন।

স্থির রাতের ভেতর

অরিন্দম চট্টোপাধ্যায়

একটা অপূর্ণ সঙ্গমের মতো গল্প। সব শব্দেরা হারিয়ে গিয়েছিল। ছোঁয়া ছিল দৃশ্যকাব্যের মতন। মিলনের পরিপূর্ণতা অধরা।

রাতগুলো জানালার ওপরারে। সব মনে হয় স্থির চিত্র। হৃদয় জুড়ে কোন স্রোতরেখা নেই। কেমন অনাবিল শান্ত।

বৃষ্টি পড়েছিল অঝোরে। তবুও বীজ ফুটে নতুন পৃথিবী আসে নি। ব্যথ প্রতীক্ষা।

এইভাবে কিছু সম্পর্ক শেষ না হয়ে কেমন থেমে যায়। যদিও ছড়ানো চন্দ্রমা ছিল…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top