অরিন্দম চট্টোপাধ্যায়

arindam chatterjee

শরত হাওয়ায় ঘূর্ণিপাক হাওয়া ভেসে আসে একটা লাল ম্যপেল লিফ। যেন জীবনমুহুর্তের বিদায়ের অমোঘ দৃশ্যরূপ। কত কথা বলার ছিল,  সব জমে আছে শিরায় শিরায়। না বলার জন্য যেন আরও লাল হয়ে আছে শিরা দাগ।

এভাবেই একদিন উড়ে গিয়েছিল হলুদ ওড়না প্রেম। কথায় কথায় আরও যে বলার ছিল। কথায় কথায় আরও অভিমানের মেঘআকাশ দেখার কথা ছিল। অথচ সেই নির্দিষ্ট মুহুর্তে হলুদ ওড়না প্রেম কেমন করে ঘূর্ণিপাক ম্যাপেল লিফের মতন ঝড়ে গেল।

অনুক্ত ভালবাসা বোধহয় এমনই ঝরে পড়ে অথচ থেকে যায় রঙের স্মৃতি হয়ে। মনে হয় যেন সব অবসান অথচ নি:শেষ।

মুহুর্তগুলো নি:শব্দ শীত সন্ধ্যার দিকে হারিয়ে যায়…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top