বর্ণালী কোলে

A spider standing on a water surface causing concentric ripples amidst few floating leaves.

দুপুরের মতো দীর্ঘ
একখানি পত্র আমি লিখব

কথা না হলেও
চোখের পরিধির মধ্যে বসেছিলে
সেইটুকু শান্তি আমার

বিরতির পর
কেন
চোখের পরিধির বাইরে বসলে?

আমাকে তোমার চোখের মধ্যে রাখবে বলে!

তোমার বিরুদ্ধে আমি কোনও কথা বলতে পারি?
তোমার জন্য আমি কেবল আলো আঁকতে পারি।

তোমার বিরুদ্ধে আমি কোনও শব্দ উচ্চারণ করতে পারি?
তোমার জন্য আনতে পারি সূর্য
তোমার জন্য বৃষ্টি, তোমার জন্য আনন্দ

তোমাকে নির্নিমেষ দেখা ছাড়া কিছুই তো পারলাম না
ছুঁয়ে দিচ্ছি তোমার সব দৃষ্টি

তোমাকে ছুঁয়ে চলেছি অজানা কোনও এক দেশে
তোমার জন্য আমি আলো আঁকতে পারি..

একদিন দরজা খুলে দেখব
তুমি এসেছ
হুড়মুড় করে আলো চলে আসবে
মৃতপ্রায় পাখি, পাখিরা উড়ে যাবে
আমার বাড়ি জুড়ে তুমি বাজবে

গর্জন তেলের মতো জ্বলজ্বল করবে প্রেম
আমার প্রতিমায়

যতদিন থেকে জেনেছি
আমার শহর তোমাকে টান দেয়

ততদিন থেকে আমার বাড়ি, তোমার


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top