দেবদাস রজকের একটি কবিতা

debdas rajak

মোহনবাঁশি নগ্ন করেছে আমাকে

কেনই-বা এসেছিলে ব্রজধামে?
যেকোনও দিকেই তো চলে যাওয়া যেত
যেকোনও দিকেই বাড়িয়ে দেওয়া যেত
তোমার রাঙা দু’খানি পা!

সহস্র শতাব্দী পার হয়ে যায়
এই নগর, এই নক্ষত্রভূমি
পৃথিবীর গোপন দ্বারে তোমার মোহনবাঁশি
নগ্ন করেছে আমাকে

এখন জন্ম-মৃত্যু-ক্ষয়, হাতে শঙ্খ-চক্র-মহাকাল
চলে গেছ মথুরাপুর কাহ্ন আমার

একবার এসে হে! বলে যাও প্রিয়
সংসার কেন ছন্নছাড়া মনে হয়


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top