নগ্নতত্ত্ব

morning glory flowers with earth backdrop

নগ্নতত্ত্ব থেকে স্থির শৈবাল
ভাষা, প্রবাহ ছাড়া আর কিছু নয়
প্রকাশ ঝাপসা বা আলোকিত
স্পষ্টত দুঃখ দাঁড়াবে কোথায়!

এখানে পৃথকীভবন একই সূত্রে গাঁথা
লিপিতে আবদ্ধ সব অপূর্ণ ভাব
গ্রহ-নীল সাদাফুল দেখছে সবাই
আমি যদি সেই ফুল,
কী দেখছি আমি—

তখনই নগ্ন সব, শূন্যের গুহা
এতো যে হুংকার, কথার প্রসারণ
প্রয়োগ শিখিনি তাই যন্ত্রণা পুষি,
যতদূর ভাষা যাবে, যাবে নগ্নতাও।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top