অভিজিৎ পালচৌধুরীর কবিতা

flowers, massive, parterre, flower background, image black white, beautiful flowers, flower wallpaper, summer, garden, nature

ঋণ

এ দু’চোখের মাধুকরী
যা কিছু আহরণ
সব, সবটুকু ফিরিয়ে দেব
একদিন

ফিরিয়ে দেব অক্লেশে
যা কিছু
ছিল না আমার
কোনদিন

শুধু ও দু’টি চোখের
অতল নদীস্পর্শ, কখনো
ফিরিয়ে দিতে
বলো না আমায়

এটুকু থাক ঋণ
যে ঋণে দেউলিয়া
ফিরে আসে বারবার ।


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top