চয়ন ভৌমিক —এর কয়েকটি কবিতা

A serene black and white image of blossoms on bare tree branches, evoking winter.

উবাচ

অস্ত্র নামাতে হল।

বাঘনখ খুলে, হাতে নিলাম খঞ্জনি 
কপালে তিলক চন্দন, 
পুজোপাঠে মন এসেছে—

দ্বৈতচরিত্রে মানিয়েছে বেশ

আশাকরি কবিতা পাঠে নাম উঠবে।

উৎসব

ফর্দ মিলিয়ে বাজার সমাপ্ত।

ম্যারাপ বাঁধা হচ্ছে, 
একদিকে উনুন তৈরী… 

আনাজপাতি কাটাকাটি চলছে, 
একদল গেছে, মাছ ও মাংস কিনতে 

চারদিকে আলো আলো মুখ,
খুশি খুশি চোখ 

সন্ধ্যায় আসর ঝকমক করবে
আশপাশের অন্ধকারের মাঝে 
উল্লাস করবে চেনা পরিচিত নরক।

ভিখারি

ভিক্ষা পায়,
তবুও হাত পাতে মোড়ে মোড়ে।

যারা একবেলা পেটে কিল মারে
ব্রিজের নীচে ঘুমায় 

তাদেরও এক খিদে থাকে?

সমাস

দুটি অর্থের মিলন হল।

সংক্ষিপ্তসার নিয়ে সম্পাদক
খুলে বসলেন দোকান।

বিজ্ঞাপনের ভিতর দিয়ে 
বেরিয়ে এল লম্বা জিভ—

বিজয়রথে যাত্রা শুরু হল,
হাতে ধরা রইল ঘাতক গাণ্ডিব।


2 thoughts on “চয়ন ভৌমিক —এর কয়েকটি কবিতা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top