দিলীপ মাশ্চরকের দুটি কবিতা

dilip mascharak

নিরুত্তর 

যে চিঠির উত্তর আসবে না
তার জন্যে বসে থাকি। দুপুরের আলো 
                              আস্তে আস্তে ঘন হয়ে আসে
বিকেলের ঢালু রোদে
ফেরিওলা হেঁটে যায় গলির ভিতর

ভোরবেলা বৃষ্টি হল, আর তুমি ভিজে গেলে
                                             অকাল বৃষ্টিতে
চুলের ভেতর খড়কুটো
কাচনল দিয়ে কেউ জ্বর দেখতে এল
অবেলায়,
চোখে মায়াকাজলের দাগ 

মোমবাতি পুড়ে যায়, তবু কেউ গাছের মতন
জেগে থাকে শব্দহীন, অপেক্ষায়

দরজার পিছনে তার পদশব্দ, বৃষ্টির মতন 

সংলাপ মূলত কাব্য

যে শব্দ প্রাকৃত
তাকে হাতের মুঠোয় ধরে রাখি
স্পর্শ চমৎকার আছে চোখের পাতায়

রূপ, যেন বর্ণহীন জলের ফোঁটার মতো
নেমে আসছে কেশরাশি বেয়ে

স্তনবৃন্তে শর্করার গন্ধ লেগে আছে

শিশুর মুখের মতো অরক্ষিত
সদ্য ঋতুমতী ঠোঁটে ঠোঁট রাখি

চুম্বনের মৃদু শব্দে
বৃষ্টি পড়ে নীলিমার হিম বারান্দায়


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top