আলোর দিশা
রাতরশেষ লোক্যালটা ঝমঝম করে স্টেশন ছেড়ে বেরিয়ে যেতেই রৈ রৈ করে শোনা গেল কচিকাঁচাদের গলার স্বর। প্ল্যাটফর্মের আঁধারে ঘাপটি মেরে থাকে এই হ্যাভ-নটসের দল, আর পি এফের নজর এড়িয়ে।
গোধূলির বিকেলকে সাক্ষী রেখে বয়ে চলেছে সেভার্ন নদী। অন্তারিওর উত্তরে এই নদী। নীলচে ঘোলাটে জল। শান্ত ঢেউ। মাথার ওপর নীল-সাদা আকাশ। বাবানের মনে হয়, আকাশের রঙ আর ধরণধারণ বোধ হয় সব জায়গায় একই। সে ওদের যাদবপুরে সুলেখায় হোক আর টরোন্টোয়— খুশিয়াল আকাশের রঙ নীল-সাদা।
সকাল থেকে হয়তো আকাশে একই বর্ষার মেঘ। তবু মনে হয়, আজকের মেঘ উড়ে দূরদেশ যাবে। বৃষ্টির জন্ম দেবে।