সৌম্যজিৎ আচার্যর কবিতা

valentines day, background, people, darkness, free background, mac wallpaper, windows wallpaper, 4k wallpaper, art, beautiful wallpaper, soulmate, hd wallpaper, abstract, wallpaper hd, laptop wallpaper, wallpaper 4k, full hd wallpaper, free wallpaper, cool backgrounds, love, desktop backgrounds, 4k wallpaper 1920x1080, wallpaper, black and white, portrait


স্বপ্নের ভেতর এক ঝিল
তার ধারে মেলেছ তুমি সমস্ত জীবন

আর আমি
ঝিলে ডুবে যাওয়া নুড়ি-

আমাদের দেখা হবে না কোনওদিন

স্বপ্নের ভেতর এক কুয়ো
তার ভেতর থেকে
তোমাকে আমি ডাকছি

তুমি নাবিক
বসে আছ সমুদ্রের তীরে
জাহাজের জন্য…

স্বপ্নের ভেতর এক মাঠ
মাঠের এক কোণে
গাছজন্ম
দাঁড়িয়ে আছি আমি

আর তুমি, পথে পথে করছ
অরণ্য উৎসব

স্বপ্নের ভেতর
স্বপ্নের ভেতর…

তোমাকে খুঁজছি আমি
আমাকে খুঁজছ তুমি

অথচ তুমি কিংবা আমি
আমি কিংবা তুমি
আসলে একজন’ই…


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top